দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্বঘোষিত মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার পরিবর্তে সীমিত ওভারের এই সংস্করণে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস।
বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরের ১২ জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের অধিনায়ক হন মিরাজ। চলতি বছরের এপ্রিলে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড তাকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিশ্বকাপের প্রায় দেড় বছর আগেই নতুন বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নেতৃত্বে পরিবর্তন আনল।
মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল। তবে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং বিদেশের মাটিতে তার নেতৃত্বে ১৩ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ার পর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
এরই ধারাবাহিকতায় বিসিবি নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে লিটন দাসকে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে।
যে আই